
বিশেষ প্রতিনিধি
ঘোষগ্রাম বেতগাড়ী বাজার বণিক সমিতি, রাণীনগর, নওগাঁ।
প্রায় ৫০০শত ব্যাবসায়ী নিয়ে গঠিত।প্রায় ২০ বছর যাবৎ এই সংগঠনের আওতাই ব্যাবসা পরিচালনা করা হয়।যাহা দীর্ঘদিন দিন যাবত কোনো ব্যাবসায়ীর মতামত ছাড়াই স্বৈরাচার / বাকস্বাধীনতা হরন কারী কর্তৃক পরিচালিত হতো এবং বার বার রাতের আধারেই কমিটি করা হতো ব্যাসায়ীদের না জানিয়ে ।
গত ৫ আগস্ট ছাত্র জনতা গনঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পরে ডিসেম্বর মাসে ব্যাসায়ীদের দাবীর প্রেক্ষিতে পুরাতন কমিটি ভেঙ্গে দেওয়া হয়।
উপস্থিত বৈঠকে ব্যাবসায়ীদের দাবী ছিলো দীর্ঘদিন যাবৎ আমাদের মতামত ছাড়াই ঘোষগ্রাম বেতগাড়ী বাজার বণিক সমিতির কমিটি রাতের আধারে গঠন করা হয়েছে। আমাদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিলো, তাই আমরা চাই ব্যাবসায়ীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হোক বা একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কমিটি গঠন করা হোক।
ততক্ষনাৎ ৩নং গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাসান আলীর, উপস্থিতিতে বিএনপির ইউনিয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়ে মোঃ দেলোয়ার হোসেন, ব্যাবসায়ীদের ভয় দেখিয়ে বলেন আওয়ামীলীগ যে ভাবে বিগত সময়ে কমিটি করেছে আমরাও সেভাবে কমিটি গঠন করবো এখানে কারো কোনো কথা চলবে না কেউ কোনো কথা বলবে না।
আমরা যাকে মনচায় বানাবো। এরই ধারাবাহিকতায় বিএনপির আরেক নেতা গত ৫ আগষ্ট স্বৈরাচার পতনের পরে নাম মাত্র একটি দোকান ঘর ভাড়া নিয়েছে, বাজার বণিক সমিতির সভাপতি হওয়ার লক্ষ্যে।সেই দোকানটি বয়স ২/৩ মাস হবে, প্রায় সময় দোকানটি বন্ধ থাকতে দেখা যায়।
হঠাৎ ০৪/০১/২০২৫ইং তারিখে উক্ত নেতাদের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী স্ট্যাইলে বাজার বণিক সমিতি একটি কমিটি ঘোষণা করা হয়। যাহা সম্পূর্ণ ব্যাবসায়ীদের মতামত ছাড়াই,অত্যন্ত দু:খ জনক।
রাণীনগর উপজেলার একটি বৃহৎ বাজার এটি সরজমিনে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যবসায়ীর কাছ থেকে জানা যায় তথ্য গুলো,, কোনো ব্যাবসায়ীর মতামত ছাড়াই এই কমিটি গঠন করে, শুধু মাত্র রাজনৈতিক ব্যাক্তিদের চাপিয়ে দেওয়া কমিটি এটি।কেও কোনো কথা বললে মামলা হামলার কথাও বলা হয়।তাই মুখ খুলতে রাজি নয় কেও,, দোকানদারদের প্রশ্ন
কোথায় বাকস্বাধীনতা,সেটাই যদি হবে তাহলে ছাত্র জনতা গনঅভ্যুত্থানে রক্তের সাথে বিশ্বাস ঘাতকতা ছাড়া আর কিছুই না।

Reporter Name 















