ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ফজলে হুদা বাবুল
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

আওয়ামীলীগ নেতা কর্তৃক অবৈধভাবে দখলকৃত জমি ২০ বছর পর উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

মো: শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন ৪ নং বেলকা ইউনিয়নে ৩ একর ৬১ শতাংশ অর্থাৎ ১১ বিঘা জমি ২০ বছর পর উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব জমি স্থানীয় আওয়ামী লীগ নেতা আ: রহমান সুদেরুর অবৈধ দখলে ছিল।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে জমি উদ্ধার করা হয়। বেলকা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহযোগিতায় জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

আ: রহমান ওরফে সুদেরু রহমান উপজেলার বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক এবং মধ্য বেলকা গ্রামের মৃত-মোবারক আলীর ছেলে।

জানা যায়, আ: রহমান ওরফে সুদেরু রহমান দীর্ঘদিন ধরে এ জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তিনি এলাকায় আওয়ামী লীগের প্রভাব বিস্তারের মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছিলেন। জমির প্রকৃত মালিকরা বহু বছর ধরে তাদের অধিকার ফিরে পেতে লড়াই চালিয়ে আসছিলেন। বেলকা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে কয়েক দফা আবেদনের পর জমির সঠিক মালিকানা নিশ্চিত করা হয়। এক ফয়সালার মাধ্যমে আজ জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

জমি ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন মৃত- আফাজ উদ্দিন ব্যাপারির ছেলে রেজাউল আলম, মকিজল মেকারের ছেলে মমিনুল ইসলাম, মৃত আব্দুল মজিদের ছেলে নুরুল ইসলাম, আব্দুল জলিলের ছেলে হায়দার আলী, ওমর উদ্দিনের মেয়ে ওমেদা বেগম, আব্দুল মুন্সী শমছেল মিয়া, তরিকুল্লাহ সোনারের ছেলে নছর শেখ, জহুর উদ্দিন শেখের ছেলে আজিজুল হক, শেয়ালু শেখের ছেলে ইছাহক আলীসহ আরও কয়েকজন।

দীর্ঘদিনের অপেক্ষার পর জমি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করে রেজাউল আলম বলেন, ২০ বছর ধরে আমরা এই জমি ফেরত পাওয়ার চেষ্টা করছিলাম। আজ জমি ফিরে পেয়ে মনে হচ্ছে আমাদের অধিকার পুনরুদ্ধার হয়েছে। আমরা গ্রাম আদালত ও ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ।

জমি ফিরে পাওয়া হায়দার আলী বলেন, আমাদের জমি এতদিন অন্যের দখলে ছিল। আজ এটা আমাদের কাছে ফিরিয়ে দেওয়ায় আমরা খুবই আনন্দিত। ইউনিয়ন পরিষদের এ ধরনের উদ্যোগ সবসময় অবিচারের বিরুদ্ধে কার্যকর হবে বলে আশা করি।

স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য আবুল হোসেন বলেন, বহু বছর ধরে জমি উদ্ধারের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। গ্রাম আদালত ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এ জমি উদ্ধার সম্ভব হয়েছে। এটি ন্যায়বিচারের একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এবিষয়ে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:ইব্রাহিম খলিলুল্যাহ বলেন, গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আজকের ফয়সালাটি তার প্রমাণ। সবার সহযোগিতার ফলে জমি উদ্ধার সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা এলাকার মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু,

আওয়ামীলীগ নেতা কর্তৃক অবৈধভাবে দখলকৃত জমি ২০ বছর পর উদ্ধার

আপডেট সময় ০১:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫