আপডেট সময়
০৪:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
৫৪০
বার পড়া হয়েছে
সাবেক খাদ্যমন্ত্রীর বাড়ির সামনের অংশ গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা
জেলা প্রতিনিধি,নওগাঁ:- নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত বাড়িটি প্রায় আধাঘণ্টা ধরে ভাঙচুর করা হয়। একইসঙ্গে বাড়িটির ভেতরে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় অনেককে উল্লাস করতে দেখা যায়। এরআগে বিকেল ৪টায় শহরের সরিষাহাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙতে বুলডোজারের অপেক্ষায় থাকেন হাজারও মানুষ। এক ঘণ্টা ধরে ভাঙা হয় দলীয় কার্যালয় ও পার্শ্ববর্তী সদর আসনের সাবেক এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবন। এসময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘গণশৌচাগার’ লেখা একটি...
জেলা প্রতিনিধি,নওগাঁ:-
নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত বাড়িটি প্রায় আধাঘণ্টা ধরে ভাঙচুর করা হয়। একইসঙ্গে বাড়িটির ভেতরে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় অনেককে উল্লাস করতে দেখা যায়।
এরআগে বিকেল ৪টায় শহরের সরিষাহাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙতে বুলডোজারের অপেক্ষায় থাকেন হাজারও মানুষ। এক ঘণ্টা ধরে ভাঙা হয় দলীয় কার্যালয় ও পার্শ্ববর্তী সদর আসনের সাবেক এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবন। এসময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘গণশৌচাগার’ লেখা একটি ব্যানার টানিয়ে দেয় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।