
মো: শাহীন আলম, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী এ টি এম আজাহারুল ইসলামের অবিলম্বে মুক্তি ও দলের নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে গাইবান্ধা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার( ১৮ ফেব্রুয়ারী) বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর আব্দুল করিম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও বিশিষ্ট চিকিৎসক ডা: আব্দুর রহিম সরকার। সমাবেশ সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর অধ্যাপক- মাজেদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সুন্দরগঞ্জ, জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মো: ফেরদৌস সরকার রুম্মান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মো: ফয়সাল কবির রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি নুরুন্নবী প্রধান, শহর আমীর অধ্যাপক এ কে এম ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু আমীর সুন্দরগঞ্জ উপজেলা, আবুল হোসেন আমীর গোবিন্দগঞ্জ উপজেলা , আবু বকর সিদ্দিক আমীর পলাশবাড়ী উপজেলা ,মাওলানা ইব্রাহিম হোসেন আমীর সাঘাটা উপজেলা ,এরশাদুল হক ইমন আমীর সাদুল্ল্যাপুর উপজেলা , মাওলানা সিরাজুল ইসলাম আমীর ফুলছড়ি উপজেলা প্রমুখসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন- দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসরদের কারণে দীর্ঘদিন থেকে মিথ্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত হয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এ টি এম আজাহারুল ইসলামের মুক্তি হয়নি।
তারা বিক্ষুব্ধ হয়ে বলেন- দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন পর অনেক নেতাকর্মীর মুক্তি হলেও এখনও এই নেতার মুক্তি না হওয়ায় আমরা বিস্ময় প্রকাশ করছি। বক্তারা তার অবিলম্বে মুক্তির জন্যে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান। তা না হলে তার মুক্তির ব্যাপারে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Reporter Name 
















