ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

জাপার ইফতার মাহফিলে হামলা, এসএ টেলিভিশনের রিপোর্টার সাকিব সহ আহত ২০

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ২০ জন আহত হয়েছেন। হামলায় পার্টির ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, এসএ টেলিভিশনের রিপোর্টার সাকিব, এবং পার্টির চেয়ারম্যানের দেহরক্ষী মিলনসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।

বুধবার (১৯ মার্চ) ইব্রাহীমপুরে “দ্যা বুফে প্যালেস”-এ অনুষ্ঠিত ইফতার মাহফিল চলাকালে হামলার এই ঘটনা ঘটে। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু। পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম জানান, ইফতার শুরু হওয়ার কিছুক্ষণ আগে মহাসচিব বক্তব্য দিচ্ছিলেন, তখন কিছু দুর্বৃত্ত সভা বন্ধ করতে এসে হুমকি দেয়। তবে পার্টির নেতাকর্মীরা তাদের বাধা দিলে তারা ফিরে যায়। পরবর্তীতে তারা আবার সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়, এতে সাকিবসহ ২০ জন আহত হন।

হামলার পর এসএ টেলিভিশনের রিপোর্টার সাকিব গুরুতর আহত হন এবং তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এছাড়া, মিলনসহ ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথমে কাফরুল থানায় সহযোগিতা চাওয়া হলেও, এসআই এনামুল পরে ওয়েস্টার্ন কমান্ডের অধীনে সেনাবাহিনীকে যোগাযোগ করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে, ৮ মার্চ পল্লবী থানার ২ নম্বর কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির আরেকটি ইফতার মাহফিলে হামলা হয়েছিল, যা পরে ভণ্ডুল হয়ে যায়। হামলাকারীরা বৈষম্যবিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে ইফতার মাহফিল বন্ধ করে দেয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

জাপার ইফতার মাহফিলে হামলা, এসএ টেলিভিশনের রিপোর্টার সাকিব সহ আহত ২০

আপডেট সময় ০৪:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫