ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

আওয়ামীলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত আটক- ৩

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় বিএনপি ও যুবদলের ৬ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মণ্ডলের হাটে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গোলাম কিবরিয়া মির্জার অবস্থা আশংকা জনক ও গুরুতর হওয়ায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়- ছাত্রদল নেতা শফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুর ঔষধের দোকানের সামনে রাখা বসার বেঞ্চে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে শফিকুল ও বাবুর মধ্যে কথাকাটাকাটি একপর্যায়ে বাবুর ভাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম ও অপর সহ-সভাপতি মঞ্জুরুল ইসলামসহ কয়েকজন শফিকুল ইসলামের ওপর হামলা চালায়।

যানজটের মুখে পড়ে শফিকুল পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়। খবর পেয়ে শফিকুলকে রক্ষায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

আহতরা হলেন—ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মির্জা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলম মিয়া এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বাবুর দোকান ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে নাজমুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম ও বাঁধন নামে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর মন্ডল বলেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং আওয়ামীলীগ নেতা ও তার ভাইয়েরা পরিকল্পিতভাবেই আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। এতে আমাদের ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন- বসার বেঞ্চে মোটরসাইকেল ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে এই মারামারির সূত্রপাত হয়েছে। উভয় পক্ষের রাজনৈতিক পরিচয় থাকলেও ঘটনাটি রাজনৈতিক নয়। হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

আওয়ামীলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত আটক- ৩

আপডেট সময় ১২:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫