
মো. শাহীন আলম,স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আহবায়ক গোলাম আযমসহ বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেয়ার হুমকি ধামকি ও থানায় এজাহার দেয়ার প্রতিবাদে শোভাগঞ্জ বাজারে বিএনপির এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ছাপরহাটি ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম আযম বলেন- ১৬ বছর আওয়ামী স্বৈরাচার বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করেছে। তাঁরা এখনো মামলা করার হুমকি দেয়। আর এতে আওয়ামী লীগের সময়ে সুবিধা ভোগী বিএনপির কিছু নেতা কর্মী তাদের মামলার বিষয়ে সহযোগিতা করছে। তিনি আরও দলের জনপ্রিয় নেতাদের হেয়প্রতিপন্ন করতে এবং রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই অপচেষ্টা চালানো হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন: মো. আসাদুজ্জামান খন্দকার মাসুদ, যুগ্ম আহবায়ক সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি। মো. জাহাঙ্গীর মন্ডল, আহবায়ক ছাপরহাটি ইউনিয়ন বিএনপি।মো. আব্দুর রহমান, আহবায়ক সুন্দরগঞ্জ উপজেলা যুবদল।মো. শাহজাহান কিবরিয়া নয়ন, সদস্য সচিব তারাপুর ইউনিয়ন বিএনপি।মো. জাহাঙ্গীর আলম ফুল মিয়া।মো. আন্না কায়সার আহবায়ক কঞ্চিবাড়ী ইউনিয়ন বিএনপি।
মো. মারুফ প্রামাণিক, যুবদল নেতা, মো. আলীনুর ইসলাম আলী, যুবদল নেতা, মো. জাহিদুল ইসলাম জাহিদ যুবদল নেতা। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter Name 















