ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম,স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন ১৫ নং কাপাসিয়া ইউনিয়নে বন্যার্তদের জন্য বরাদ্দকৃত ৩ মেট্রিক টন চাল যথাসময়ে বিতরণ না করে গুদামজাত করে রাখার অভিযোগে ইউপি চেয়ারম্যান মো. মনজু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া মো. মনজু মিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়- গত বছরের ১৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ত্রাণ শাখা থেকে কাপাসিয়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে বিতরণের জন্য চেয়ারম্যানের অনুকূলে ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তিনি তা বিতরণ না করে ইউনিয়নের কছিম বাজার এলাকায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির গোডাউনে গুদামজাত করেন।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান মনজু মিয়া ওই চাল গোপনে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করেছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে গোপন সংবাদের ভিত্তিতে( ৮ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের একশ বস্তা চাল উদ্ধার করে। গোডাউনটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং পরের দিন সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধারকৃত চাল বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।

ঘটনার পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে উপজেলা প্রশাসন। এতে বলা হয়, কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারা অনুযায়ী মো. মনজু মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যানের কার্যক্রম জনস্বার্থ এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ববোধ পরিপন্থী হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান বরখাস্ত

আপডেট সময় ০২:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫