ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সুন্দরগঞ্জে চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে স্বাস্থ্য উপদেষ্টার নিকট প্রস্তাবপত্র প্রেরণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম,স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে চীন মৈত্রী হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন পূর্বক প্রস্তাবপত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও গাইবান্ধা জেলার বাসিন্দা নাজমুল হাসান সোহাগ।

এই প্রস্তাবপত্রে যৌথভাবে স্বাক্ষর করেছেন- নাজমুল হাসান সোহাগসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা আহবায়ক মাসুদ মিয়া, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম আকাশ, জুলাই যোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা সভাপতি আমিনুর রহমান, শহীদ সাজ্জাদ হোসেনের মা শাহিনা বেগম।

রংপুর বিভাগীয় কমিশনার ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বারকসহ পত্র সুত্রে প্রেরিতে প্রস্তাবপত্রে উল্লেখ করা হয়- চীন সরকারের আর্থিক সহায়তায় রংপুরে ৫০০-১০০০ শয্যার জেনারেল হাসপাতাল স্থাপনের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচনপূর্বক প্রস্তাব প্রেরণের নিমিত্ত স্মারকসহ পত্র পাওয়া যায়। এ পত্রের পরিপ্রেক্ষিতে গাইবান্ধা জেলার সকল অংশীজনের পরামর্শক্রমে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুন্দরগঞ্জে একটি উপযুক্ত স্থান নির্বাচনপূর্বক প্রতিবেদন চাওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের স্মারকসহ পত্রে সুন্দরগঞ্জ উপযুক্ত স্থান নির্বাচনপূর্বক স্কেচম্যাপসহ প্রতিবেদন অত্র অফিসে দাখিল করেছেন। প্রতিবেদনে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন হরিপুর ইউনিয়নের মৌজাঃ হরিপুর, জে এল নং-৭০, খতিয়ান নং-০১, দাগ নং- ১৬৮৩ মোট জমির পরিমাণ ৯৪.০০ একর-এর মধ্যে ১০.০০ (দশ) একর এবং দাগ নং- ১০০১ মোট জমির পরিমাণ ৫৭.৪০ একর-এর মধ্যে ১৫.০০ (পনের) একর উভয় দাগে মোট ২৫.০০ (পঁচিশ) একর জমিতে চীন সরকারের আর্থিক সহায়তায় ৫০০-১০০০ শয্যার জেনারেল হাসপাতালটি স্থাপনের প্রস্তাব করেছেন।

ওই তফসিলভূক্ত স্থানে হাসপাতালটি স্থাপিত হলে গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলায় বসবাসরত প্রায় ৮০ লাখ মানুষ উন্নত চিকিৎসার সুবিধা পাবেন এবং এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

গাইবান্ধা জেলায় উন্নতমানের কোন হাসপাতাল নেই। উন্নত চিকিৎসার জন্য এ জেলার জনগণকে ঢাকা বা রংপুরে যাতায়াত করতে হয়। তিস্তা নদীর অববাহিকায় অবস্থিত এ তিনটি জেলার অসংখ্য মানুষ নদীর চরে বসবাস করে। সুন্দরগঞ্জ উপজেলায় হরিপুর ইউনিয়নে হাসপাতালটি স্থাপিত হলে এ তিনটি জেলাসহ রংপুর বিভাগের অন্যান্য জেলার মানুষও এখানে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য যে, প্রস্তাবিত জায়গা ১নং খাস খতিয়ানভুক্ত হওয়ায় জমি অধিগ্রহণের প্রয়োজন নেই এবং রাস্তার পাশে অবস্থিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও উন্নত। তাই গাইবান্ধা জেলায় চীন-বাংলাদেশ মৈত্রী ৫০০-১০০০ শয্যার জেনারেল হাসপাতালটি স্থাপনের জন্য প্রস্তাব করা হয়।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ বলেন, গতকাল সোমবার (২৮ এপ্রিল) এই প্রস্তাবপত্র জমা করা হয়েছে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা যুগ্ম আহবায়ক মেহেদি হাসানসহ প্রস্তাবপত্রে সকল স্বাক্ষরকারী উপস্থিত ছিলেন। সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম মহোদয়ের সঙ্গে স্বাস্থ্য খাতের উন্নয়নে গাইবান্ধা জেলাকে যেন প্রাধান্য দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

সুন্দরগঞ্জে চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে স্বাস্থ্য উপদেষ্টার নিকট প্রস্তাবপত্র প্রেরণ

আপডেট সময় ০৫:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫