
পাবনা জেলা প্রতিনিধিঃ
মোঃ রাকিব বিশ্বাস
পাবনার ঈশ্বরদীতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকাল ১১টায় ঈশ্বরদীর দাশুড়িয়া ডিগ্রী কলেজের হলরুমে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন । এসময় লিখিত বক্তব্য পাঠ করেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা।

তিনি বলেন, গত ৩ আগষ্ট ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত ঈশ্বরদী বিএনপি’র এক অংশের আমাদের তিন নেতাকে জড়িয়ে যে হিংসাত্মক বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে । তা না হতে দেওয়ার হুশিয়ারি দেন নেতৃবৃন্দরা ।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ উপজেলা ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter Name 















