ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

কালাইয়ে গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লায় পিছন দিকে নিচতলায় গ্রিল কেটে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির গৃহকর্তাসহ চারজনকে বেঁধে মারপিট করে চারটি মোবাইল, আলমারিতে থাকা নগদ এক লাখ বিশ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পৌরশহরের তালুকদারপাড়া মহল্লায় নাফসি তালুকদারের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লায় পিছন দিক থেকে দ্বিতল ভবনের নিচতলায় গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় ডাকাতরা নিচতলা থেকে দ্বিতীয়তলায় প্রবেশ করে প্রথমে গৃহকর্তাসহ পরিবারের চারজনের হাত-পা ও চোখ বেঁধে মারপিট করে। এরপর তারা ঘরের মধ্যে আলমারির ড্রয়ার থেকে শুরু করে সকল আসবাবপত্র তছনছ করে কাপড় ও কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে ফেলে চারটি মোবাইল, এক লাখ বিশ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণলংকার লুট করে পালিয়ে যায়। পরে গৃহকর্তা ও অন্য সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের হাত-পা ও চোখের বাঁধন খুলে দেয়।

গৃহকর্তা নাফসি তালুকদার বলেন,‘কখন যে ডাকাতরা বাড়িতে প্রবেশ করেছে তা একটুও টের পাইনি। ডাকাতরা ৭/৮ জন ছিল, তাদের সবার হাতে চাপাতি ও লোহার রড ছিল। কিছু বলার আগেই তারা আমাকেসহ স্ত্রী ও সন্তানদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। চিৎকার করলে সবাইকে হত্যা করবে বলে হুমকি দেয়। প্রায় ৪৫ মিনিট তারা বাড়িতে ছিল। তারা যাওয়ার পর চিৎকার করলে প্রতিবেশীরা এসে আমাদের হাত-পা ও চোখের বাঁধন খুলে দেয়। এ সময়ের মধ্যে ডাকাতরা আলমারির ড্রয়ারে থাকা দশ ভরি স্বর্ণালংকার, এক লাখ বিশ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।’

প্রতিবেশী সোহেল তালুকদার বলেন,‘রাতে ওদের চিৎকার শুনে বাড়িতে গিয়ে দেখি সবার হাত-পা ও চোখ বাঁধা। ডাকাতরা আলমারির কাপড় ও কাগজপত্র ঘরের মেঝেতে ফেলে দিয়েছে। আর টাকা, স্বর্ণ ও মোবাইল নিয়ে গেছে। তিনি আরও বলেন, ৫০ বছরের অধীক আমার বয়স, কখনও এই মহল্লায় ডাকাতি বা চুরির ঘটনা ঘটেনি। আজকের এই ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা বা পূর্বশক্রুতার জেরে ঘটতে পারে বলে আমার মনে হচ্ছে। তদন্ত করলেই সঠিক তথ্য বের হয়ে আসবে।’

গৃহকর্তী তাজমিনা বলেন,‘রাতে ডাকাতরা বাড়িতে প্রবেশ করে প্রথমে সবাইকে জিম্মি করে। এরপর তারা ঘরে প্রবেশ করে সবকিছু তছনছ করে চারটি মোবাইল, টাকা ও দশ ভরি স্বর্ণ নিয়ে চলে যায়। পরে আমরা চিৎকার করলে প্রতিবেশীরা বাড়িতে এসে সবার বাঁধন খুলে দেয়।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন,‘খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

কালাইয়ে গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট

আপডেট সময় ০৩:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫