ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নোয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

  • মোঃ আবদুল্যাহ
  • আপডেট সময় ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৬৬০ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর চাটখিলে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ।

গত শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে তাদের জন্ম হয়। বর্তমানে তিন নবজাতক ও মা সুস্থ আছেন।

তিন সন্তানের জন্ম দেওয়া ওই গৃহবধূ উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের মনকাজী বাড়ির কবির হোসেনের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের গৃহবধূ তাসলিমা আক্তার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে আসেন। তখন তিনি জানতেনা তার পেটে তিনটি ফুটফুটে সন্তান রয়েছে। চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার নিলিমা আক্তার বর্না আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে নিশ্চিত করেন যে, গৃহবধূর পেটে তিনটি বাচ্চা রয়েছে। পরবর্তীতে শুক্রবার রাত ৯টার দিকে প্রসূতি বিভাগে হাসপাতালের ডাক্তার ও নার্সদের দীর্ঘক্ষণ চেষ্টায় ওই নারী তিনটি সন্তানই সুষ্ঠু ভাবে প্রসব করে। যার মধ্যে ২টি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে। সন্তানদের সুস্থ দেখে খুশি গৃহবধূর পরিবার।

চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, প্রসূতি ওই নারী হাসপাতালে ভর্তির একদিন পর নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেয়। এখন মা ও তার সন্তানেরা সুস্থ আছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নোয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আপডেট সময় ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫