ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুর দশ মাইলে মানববন্ধন ও বিক্ষোভ বাস মালিক সমিতির নির্যাতন, হামলাকারীদের বিচারের দাবি

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের দশ মাইলে বাস মালিক সমিতির নির্যাতন ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিএনজি, থ্রি হুইলার ও সমজাতীয় যান চালক সংগ্রাম পরিষদ।

বিক্ষোভ ও মানববন্ধনের স্থীর চিত্রঃ ছবি- আইন সমাজ

আজ বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে দশ মাইল এলাকায় এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। দশ মাইল সিএনজি ও থ্রি হুইলার চালক পরিষদের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সমজাতীয় যান চালক সংগ্রাম পরিষদের সদস্য সচিব আব্দুস সালাম, দিনাজপুর সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক জনক রায় প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “দিনাজপুরের দশ মাইল এলাকায় দীর্ঘদিন ধরে বাস মালিক সমিতির প্রভাবশালী কিছু লোক সিএনজি ও থ্রি হুইলার চালকদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। বিভিন্ন সময় চালকদের মারধর, হয়রানি এমনকি চাঁদাবাজির শিকার হতে হচ্ছে।”

সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করে বলেন, “সম্প্রতি আমাদের একাধিক সহকর্মীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। অথচ এর কোনো সুষ্ঠু বিচার হয়নি। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি চাই।”

আব্দুস সালাম বলেন, “আমরা বৈধভাবে জীবিকা নির্বাহ করছি। কিন্তু বাস মালিক সমিতির প্রভাবশালীরা আমাদের অবৈধভাবে দমন করতে চাচ্ছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই নির্যাতনের অবসান ঘটাতে হবে।”

জনক রায় তার বক্তব্যে বলেন, “শ্রমজীবী চালকদের উপর হামলা ও দমন-পীড়ন শুধু গণতন্ত্রের জন্য নয়, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। আমরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানাচ্ছি।”

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের ন্যায্য দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

দিনাজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ পিম বলেন,
“সরকারি নীতিনির্দেশনা অনুযায়ী মহাসড়কে সিএনজি বা থ্রি হুইলারে যাত্রী উঠানামা নিষিদ্ধ রয়েছে। এ বিষয়টি বহুবার সিএনজি চালকদের জানানো হলেও তারা অতি উৎসাহিত হয়ে জোরপূর্বক যাত্রী ওঠানামা করাচ্ছে। গত মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ নিয়ে মারামারির ঘটনা ঘটে। সেখানে প্রথমে আমাদের শ্রমিকদের ওপর হামলা চালানো হয় এবং পরে আমাদের শ্রমিকরা এর প্রতিবাদ জানায় মাত্র।”

#বিক্ষোভ_মিছিল #মানববন্ধন #বাস_মালিক #সিএনজি #থ্রি_হুইল #নিষিদ্ধ #দিনাজপুর

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুর দশ মাইলে মানববন্ধন ও বিক্ষোভ বাস মালিক সমিতির নির্যাতন, হামলাকারীদের বিচারের দাবি

আপডেট সময় ১১:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫