ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত

জাহিদ হাসান, নওগাঁ সদর  প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ফসলি জমি এখন পানিতে তলিয়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে আগাম আলু, রোপা আমন ধান ও শীতকালীন সবজির খেতে।

গত বছর আলু চাষ করে লোকসানে পড়েছিলেন কৃষকরা। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবার অনেকেই আগাম আলু চাষে নেমেছিলেন। কিন্তু অপ্রত্যাশিত এই বৃষ্টিতে তাদের সেই আশা এখন দুশ্চিন্তায় পরিণত হয়েছে। অনেক জায়গায় জমিতে পানি জমে বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ১ লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে আমন ধান, ২১ হাজার হেক্টর জমিতে আলু এবং ১ হাজার ৮৪৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কোথাও আলু আবাদের জমি প্রস্তুত করা হয়েছে, আবার কোথাও সদ্য বীজ রোপণ সম্পন্ন হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে এসব জমি এখন পানিতে ডুবে গেছে। কৃষকরা বিভিন্ন উপায়ে পানি সরানোর চেষ্টা চালাচ্ছেন, কিন্তু বৃষ্টির তীব্রতা কমছে না। শুধু আলুই নয়, আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, বেগুন, মুলা সহ বিভিন্ন সবজির গাছও নুয়ে পড়েছে। অনেক ক্ষেতের আধা-পাকা ধানও পানিতে তলিয়ে গেছে।

স্থানীয় কৃষকরা জানান, গত বছর আলুর দাম না পাওয়ায় এবার লাভের আশায় আগাম আলু রোপণ করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই আশায় ভাটা পড়েছে। জমি থেকে পানি দ্রুত না সরলে নতুন করে বীজ রোপণ করা সম্ভব হবে না। শাকসবজির শিকড়ও পচে যাচ্ছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত

আপডেট সময় ১০:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫