ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সুন্দরগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচি ২০২৫ উদ্বোধন

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী উপকারভোগীদের মাঝে স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১৫ ইউনিয়নে মোট ২৫ হাজার ৯৭৮ জন উপকারভোগী এ কর্মসূচির সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলাধীন ৪ নং বেলকা ইউনিয়নের মেসার্স সাত ভাই ট্রেডার্স (জহুরুলের মোড়) কেন্দ্রে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, বেলকা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহানুর রহমান, ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, বেলকা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওহেদুজ্জামান,খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আইয়ুব আলী প্রমূখ।

কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী সুবিধাভোগী প্রতি কেজি চাল ১৫ টাকা দরে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত চাল সংগ্রহ করতে পারবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে উপজেলার হতদরিদ্র মানুষদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। এ কর্মসূচি সরকারের একটি মানবিক উদ্যোগ।প্রকৃত সুবিধাভোগীরা যাতে সুফল পান তা নিশ্চিত করতে আমরা তদারকি করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, এ ধরনের কর্মসূচি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।আমরা নিশ্চিত করছি যে চাল সঠিকভাবে উপকারভোগীদের হাতে পৌঁছাচ্ছে এবং যাতে করে কেউ বঞ্চিত না হয়,তা খতিয়ে দেখছি।

#খাদ্য #অসহায় #বিতরন #গাইবান্ধা #ইউএনও

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

সুন্দরগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচি ২০২৫ উদ্বোধন

আপডেট সময় ১২:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫