ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ফজলে হুদা বাবুল
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : লিটু

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর ঐতিহ্যবাহী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখল করেছেন—সম্প্রতি এমন অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল আলম লিটু।

তিনি স্পষ্ট করে বলেন, “আমি কখনো রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের কোনো দোকান দখল করিনি। বরং দোকানঘরের কেয়ার টেকার বাচ্চু আর্টের স্বত্বাধিকারী বাচ্চুর সঙ্গে আমাদের মাঝে মধ্যে উঠাবসা হয়। এটিকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”

রাজনৈতিক পরিচয় নিয়ে অভিযোগ প্রসঙ্গে লিটু বলেন, “আমাকে বলা হচ্ছে আমি আওয়ামী লীগের সময়ে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ছিলাম। এটি সত্য নয়। আমি ব্যবসায়ী মানুষ। সে সময় তিনি মেয়র নির্বাচিত হওয়ায় অন্যান্য ব্যবসায়ীর মতো আমিও শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। এর বাইরে আমি কখনো তাঁর ঘনিষ্ঠ সহযোগী ছিলাম না।”

তিনি আরও বলেন, “আমি কখনো কোনো রাজনৈতিক দলের পদে ছিলাম না। রাজনীতি নয়, বরাবরই ব্যবসার সঙ্গেই জড়িত আছি। ব্যবসা করতে গিয়ে সবার সঙ্গেই উঠাবসা করতে হয়েছে। কিন্তু এটিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

আশিকুল আলম লিটু দাবি করেন, তাঁর বিরুদ্ধে দোকান দখল ও ভাড়া আদায়ের অভিযোগ একটি পরিকল্পিত অপপ্রচার। তিনি বলেন, “আমি ব্যবসায়ী হিসেবে সমাজের সবার সঙ্গে মিশেছি। তবে কারও জায়গা দখল করা বা বেআইনি কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই।”

তিনি সংবাদমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন, যাচাই-বাছাই না করে ভিত্তিহীন অভিযোগ প্রকাশ না করার জন্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু,

রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : লিটু

আপডেট সময় ১২:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫