
সারাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের অসম্মান ও ৩ দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে এবং বিএসসি প্রকৌশলীদের চক্রান্তের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল
নাটোর প্রতিনিধি।
সারাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের অসম্মান ও ৩ দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে এবং বিএসসি প্রকৌশলীদের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষার্থীরা। আজ দুপুরে নাটোর টেক্সটাইল ইস্টের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা তাদের বক্তব্য বলেন,ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া—এই তিন দফা দাবিতে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন, সাব্বির হোসেন, রিফাত হোসেন রিফাত, সৌমীর সহ শিক্ষার্থীবৃন্দ।
মোঃ রাশেদুল ইসলাম
নাটোর

রাশেদুল ইসলাম (নাটোর জেলা প্রতিনিধিঃ) 
















