ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ফজলে হুদা বাবুল
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

চাঁদপুরের কচুয়ায় বালুখেকোদের আতঙ্কে কৃষক ,প্রশাসন নিষ্ক্রিয়

মো. নাছির উদ্দিন, চাঁদপুর

চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক স্থানে ফসলি জমি নষ্ট করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের হিড়িক পড়েছে।

স্থানীয়রা জানান,অভিযোগ দেওয়া সত্বেও উপজেলা প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। বর্তমানে ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের কারণে হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক ফসলি জমি। ফসলি জমি নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে অনেক কৃষক। এছাড়াও দিন দিন ভূখন্ডের ভারসাম্য হুমকির মুখে রয়েছে।

ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও ফসলি জমি রক্ষায় চাঁদপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী কৃষকরা। শনিবার (৩০ আগষ্ট) সরেজমিনে দেখা যায়,উপজেলার সাচার ও বিতারা ইউনিয়নের বুজড়ীখোলা,রাগদৈল, দুর্গাপুর,বাইছারা ও বিতারার ঘুগড়া বিলে প্রায় ১২ টি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি যাচ্ছে ভূমিদস্যুরা। উপজেলার সবচেয়ে বড় ফসলি মাঠ ঘুগরার বিল এখন অবৈধ ড্রেজার মেশিনের দখলে। প্রশাসনের পক্ষ থেকে ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে না বলে স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করেন।

পাশ্ববর্তী পাথৈর ইউনিয়নের ভূমি অফিসের দক্ষিণ পশ্চিম পাশে মিয়াজী বাড়ির সাথে ফসলি মাঠ থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন প্রভাবশালী একটি মহল। একই ইউনিয়নের আটোমোড় বাজারের উত্তর-পশ্চিম পাশে ফসলী মাঠে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন একটি প্রভাবশালী মহল। ওই এলাকার কৃষকরা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিক্রিয়া পাননি বলে ভুক্তভোগী কৃষকরা জানান।

এছাড়াও কচুয়া উত্তর ও সদর দক্ষিণ ইউনিয়নের তেতৈয়া, দোয়াটি,ঘাগড়া ও রাজাপুর ফসলি মাঠে ৫টি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে যাচ্ছে ভূমিদস্যুরা। পালাখাল মডেল ইউনিয়নের কচুয়া-সাচার সড়কের পশ্চিম পাশে বাছাইয়া আলী আশ্রাফ ব্রিকফিল্ডর সাথে ফসলি জমি নষ্ট করে দীর্ঘদিন ধরে একটি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে। স্থানীয় সচেতন নাগরিকরা অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবিতে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলেও ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন।

তেতৈয়া গ্রামের একাধিক কৃষকরা জানান, তেতৈয়া,ঘাগড়া ও দোয়াটি ফসলী মাঠে কয়েক বছর যাবৎ ড্রেজার মেশিন বালু উত্তোলন করে আসছেন কয়েকটি চক্র। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক বার অভিযান পরিচালনা করলেও পরবর্তীতে প্রভাবশালী লোকদের ম্যানেজ করে পুনরায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি অব্যাহত রয়েছে।

বজুরীখোলা ও সাচারের কৃষকরা জানান, ভূমি অফিস ও সাচার পুলিশ ফাঁড়ি ম্যানেজ করে একাধিক স্থানে ড্রেজার মেশিন দিয়ে বছরের পর বছর বালু উত্তোলন করে আসছে বালুখেকোরা। এগুলো দেখার কেউ নেই। এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আবু নাছির বলেন, উপজেলায় কেউ ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার তথ্য পাওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু,

চাঁদপুরের কচুয়ায় বালুখেকোদের আতঙ্কে কৃষক ,প্রশাসন নিষ্ক্রিয়

আপডেট সময় ০৪:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫