ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুর মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ মহিলা পরিষদ দেশব্যাপী ১ সেপ্টেম্বর-২৫ সেপ্টেম্বর, ২০২৫ সাংগঠনিক মাস পালন করার সিদ্ধান্ত গ্রহন করেছে।

এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলাশাখা ২৫ দিনব্যাপী তৃণমূল শাখায় কর্মী সভা, বিভিন্ন পেশার নারী পুরুষদের সাথে মতবিনিময় সভা, তরুণীদের সাথে মতবিনিময় সভা, রচনা প্রতিযোগিতা/বির্তক প্রতিযোগিতা, সাংগঠনিক প্রশিক্ষণ, সাংগঠনিক মাসের সমাপনীর কর্মসূচী গ্রহণ করেছে।

সদস্য সংগ্রহ সহ সকল কর্মসূচীতে সংগঠনের সদস্যরা ছাড়াও সকল সংগঠনের সদস্যদের অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে। ‘‘তৃণমূলে সংগঠন সংহত করি: গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি”এই আহবানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার আয়োজনে সাংগঠনিক মাস ২০২৫ উদ্বোধন হয়।

সোমবার (১ সেপ্টেম্বর-২০২৫) বিকাল ৩টা শাখারী পট্টিস্থ উদীচী জেলা শাখা প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন এর সভাপতিত্বে কর্মী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি।

সভায় আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক মাসের উদ্বোধন করেন সিনিয়র সহ-সভাপতি মাহাবুবা খাতুন। উক্ত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান। সংগঠনকে গতিশীল করতে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, গোলেনুর বেগম, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু প্রমূখ।

কর্মী সভায় বক্তারা বলেন, সংগঠনের দক্ষ সচেতন কর্মী একটা সংগঠনের শক্তি হিসেবে উলেখ করেন। এছাড়াও সম্প্রতি দেশে সঙ্কটময় পরিস্থিতি বিরাজ করছে। দেশব্যাপী নারী ও শিশুর প্রতি পুরুষ তান্ত্রিক দৃষ্টিভঙ্গির চরম বহিঃপ্রকাশ, উত্যক্তকরণ, যৌন নিপিড়ণ, ধর্ষণ, হত্যাসহ লোমহর্ষক নির্যাতন দেশে মহামারীর আকার ধারন করেছে।

সাম্প্রতিক সময়ে নারীদের ঘরে বন্দী করার জন্য নারী বিদ্বেষী প্রচারণার অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক অবক্ষয়সহ বিচারের দীর্ঘ সূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি এ সব ঘটনার প্রবাহমানতা বাড়িয়ে তুলে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের জরুরী পদক্ষেপের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের বিবেক জাগ্রত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উক্ত সভায় বক্তারা আরও বলেন, পেশাদারী দক্ষতা অর্জন করতে হলে ঘোষনাপত্র ও গঠনতন্ত্র সংগঠনের আদর্শ ও সংস্কৃতি মেনে কাজ করতে হবে। সকল কর্মীবৃন্দকে নতুন কর্মী তৈরী করতে উদ্বুদ্ধ করা হয়। তরুণীদের সম্পৃক্ত করার জন্য আমাদের বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। সাংগঠনিক মাসে সংগঠনকে গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের পতাকা তলে এগিয়ে আসার আহবান করা হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

দিনাজপুর মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন

আপডেট সময় ০৩:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫