ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

অরবিন্দ শিশু হাসপাতাল উত্তরবঙ্গের গর্ব: শাহরিয়ার আক্তার হক ডন

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

সাবেক মন্ত্রী, দিনাজপুরের উন্নয়নের কান্ডারী খুরশিদ জাহান হক এর বড় পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শাহরিয়ার আক্তার হক ডন বলেছেন, দিনাজপুর তথা উত্তরবঙ্গের মানুষের কাছে আজ গর্বের প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতাল।

এক সময় কিছু তরুন সেবার মানসিকতা নিয়ে এই হাসপাতালটির ভিত্তি রচনা করেছিলন। আজ তার স্বার্থক প্রতিফলন ঘটেছে অসহায় ও বিভিন্ন রোগে আক্রান্ত মা ও শিশুদের চিকিৎসা সেবায়।

আমি কথা দিচ্ছি এই শিশু হাসপাতালের উন্নয়নে সব সময় আপনাদের পাশে থাকব।
গতকাল রাতে দিনাজপুর ঘাসিপাস্থ বেসরকারিভাবে গড়ে উঠা একমাত্র মা ও শিশু স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনকালে তিনি কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে একথাগুলো বলেন।

হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কমিটির সাধারন সম্পাদক মোঃ শামীম কবির বলেন, দিনাজপুরে সরকারি স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কতিপয় সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এই হাসপাতালটি গড়ে তোলেন।

৩৮ বছর পর হাসপাতালটি অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সম্বলিত একটি পূর্ণাঙ্গ মা ও শিশু হাসপাতাল গড়ে উঠলেও এখনও কিছু আর্থিক সমস্যা রয়েছে।

সমাজের বিত্তশালী ব্যক্তিরা এই হাসপাতালের উন্নয়নে এগিয়ে এলে সারা দেশে এই হাসপাতাল চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।

শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে কমিটির যুগ্ম সম্পাদক মোঃ শহিদুর ইসরাম খান (শাহীন খান) বলেন, প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হক এর স্বপ্ন ছিলো দিনাজপুর হবে স্বাস্থ্য সেবা নগরী। আজ সময় এসেছে তার বড় পুত্র ডন মামা’র সেই স্বপ্ন পূরণ করার। সম্মানীত অতিথি হিসেবে সাবেক পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, এই ধরনের প্রতিষ্ঠানের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় কমিটির সহ-সভাপতি রণজিৎ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক স্বরূপ বকসী বাচ্চু, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রেমনাথ রায়, শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুন-অর-রশীদ, নির্বাহী সদস্য শেখ আব্দুর রশিদ তোতা, কাশী কুমার দাস, বিধান চক্রবর্তী বাসু, মোঃ মোস্তাক খান সহ হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

অরবিন্দ শিশু হাসপাতাল উত্তরবঙ্গের গর্ব: শাহরিয়ার আক্তার হক ডন

আপডেট সময় ১০:২১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫