ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীদের আন্দোলন স্থগিত

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট চিনিকলের বকেয়া বেতন, ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) ইনক্রিমেন্ট ও শ্রমিকদের মহার্ঘ ভাতার দাবিতে শনিবার (৩০ আগস্ট) শুরু হওয়া আন্দোলন স্থগিত করেছে শ্রমিক-কর্মচারীরা। রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আন্দোলকারীদের সাথে কথা বলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা ও চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

চিনিকল সূত্রে জানা গেছে, চিনিকলের শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা চিনিকলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দাবি-দাওয়া মানতে চিনিকল কর্তৃপক্ষকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে কর্মকর্তাদের অফিসে ঢুকতে দেননি। আজ রোববার আবারও বিক্ষোভ করা হয়। পরে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আন্দোলকারীদের সাথে কথা বলেন। এরপর শ্রমিক-কর্মচারীরা আন্দোলন স্থগিত ঘোষণা দেন।

জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার বলেন, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আজকে আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন । এ জন্য আমরা আন্দোলন স্থগিত করেছি।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা বলেন, শ্রমিক-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীদের আন্দোলন স্থগিত

আপডেট সময় ১০:৪৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫