
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার বিকেলে দিনাজপুর পৌর বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিলিত হয়।
এ সময় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান জিয়া -এর সভাপতিত্বে এবং পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কচি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মরহুম খুরশীদ জাহান হক-এর পুত্র শাহরিয়ার আক্তার হক ডন, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট মোঃ আনিসুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সহ সংগঠনিক সম্পাদক-১ মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক বাবু চৌধুরী,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম , মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতান বিউটি প্রমুখ।
এছাড়াও বর্ণাঢ্য র্যালীতে জেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দল সহ ১২টি ওয়ার্ডের পৌর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ওয়ার্ড পৌর বিএনপি’র কর্মী ও সদস্য অংশ নেন। অপরদিকে পৌর বিএনপি’র উদ্যোগে ১২টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মেহেদী হাসান ফুয়াদ (দিনাজপুর) 















