ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক কর্মী সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বেলকুচি উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল। কর্মী সম্মেলনের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতী মুহিব্বুল্লাহ, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মাওলানা রেজাউল করীম এবং প্রভাষক আব্দুস সামাদ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্বার্থ রক্ষায় সর্বদা সোচ্চার ভূমিকা পালন করছে। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথি গাজী আতাউর রহমান তার বক্তব্যে বলেন, “দেশ আজ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত, গণতন্ত্র বিপন্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। আগামী দিনে আমাদেরকে আরও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।”

প্রধান আলোচক মুফতী নুরুন নাবী বলেন, “সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। এ অঞ্চলের মানুষের দাবি-দাওয়া পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে এবং ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে উন্নয়ন ও পরিবর্তনের ধারা তৈরি করবে।”

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। তারা শৃঙ্খলাবদ্ধভাবে পুরো অনুষ্ঠান মাঠে উপস্থিত থেকে ইসলামী আন্দোলনের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

সম্মেলন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, উন্নয়ন, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০১:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫