ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ উদ্ধার

  • এম. এ. মজিদ (নওগাঁ)
  • আপডেট সময় ১০:০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:‌

নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভারশোঁ ঋষি পল্লিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধারের পর ধ্বংস করে দেওয়া হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বহুল আলোচিত ভারশোঁ ঋষি পল্লিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পল্লির চিহ্নিত মাদক কারবারিরা। পরে ডলি ঋষি, অখিল ঋষিসহ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে অন্তত দুই হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সিদ্দিক হোসেন বলেন, ইদানিং ভারশোঁ ঋষি পল্লিতে চোলাইমদ তৈরি ও বিক্রির কারবার জমজমাট হয়ে উঠে।

এ পল্লির ডলি ঋষি এবং তার স্বামী সুমন ঋষির পাশাপাশি অখিল ঋষি, দুলাল ঋষি, বীরেন ঋষিসহ আরও অনেকে এ পেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর এ অভিযান পরিচালনা করা হয়। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় ভারশোঁ ঋষি পল্লিতে অভিযান চালিয়ে দুই হাজার লিটার চোলাইমদসহ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

এরপর লোকজনের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়। এ পল্লিকে মাদকমুক্ত করতে স্থানীয় লোকজনের সহায়তায় মাদক বিরোধী কমিটি গঠন করা হবে। ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ উদ্ধার

আপডেট সময় ১০:০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫