আপডেট সময়
১০:৪৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২২৯
বার পড়া হয়েছে
নওগাঁ সরকারি কলেজে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে হামলার অভিযোগ
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি নওগাঁ সরকারি কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) প্রথম বর্ষের ভর্তি ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ করায় জুনায়েদ হোসেন জুনের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজের শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ জানাতে গিয়ে জুনায়েদ শিক্ষক ও কর্মচারীদের হামলার শিকার হন। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অস্বাভাবিক ভর্তি ফি প্রত্যাহার করতে হবে এবং হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সরকারি কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) প্রথম বর্ষের ভর্তি ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ করায় জুনায়েদ হোসেন জুনের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজের শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ জানাতে গিয়ে জুনায়েদ শিক্ষক ও কর্মচারীদের হামলার শিকার হন।
এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অস্বাভাবিক ভর্তি ফি প্রত্যাহার করতে হবে এবং হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।