আপডেট সময়
১১:০০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
১৩২
বার পড়া হয়েছে
নওহাটায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী আহত
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁর দিক থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় উল্টোপথে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এলাকাবাসীর অভিযোগ, নওহাটা কলেজ মোড়ে নিয়মিত উল্টোপথে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় ঝুঁকি আরও বাড়ছে বলে তারা মনে করছেন।
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁর দিক থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় উল্টোপথে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, নওহাটা কলেজ মোড়ে নিয়মিত উল্টোপথে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় ঝুঁকি আরও বাড়ছে বলে তারা মনে করছেন।