ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নিজেকে বাঁচাতে মামাকে ছুরিকাঘাত করলো ভাগিনা

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়া,

বগুড়া শেরপুরের চকখাগা গ্রামে ৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে চুরি ও হত্যার চেষ্টার ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত কিশোরের নাম কাওছার (১৬)। সে খানপুর ইউনিয়নের চক খাগা গ্রামের আল আমিনের ছেলে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের চক খাগা গ্রামের আবেদ আলীর ছেলে আমিনুর দীর্ঘদিন ধরে মুদির দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিল। ৬ সেপ্টেম্বর শনিবার বেচাকেনা শেষে দোকান বন্ধ করেন। চুরি ঠেকাতে দোকানের মধ্যেই ঘুমায় সে। ওইদিন আনুমানিক রাত ১ টার দিকে দোকানের গ্যাস ফ্যান খুলে চুরির উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে কিশোর কাওছার। এ সময় আমিনুরের ঘুম ভেঙ্গে গেলে কিশোরকে জাপটে ধরে। পরে নিজেকে বাঁচাতে তার আপন মামা আমিনুর কে উপর্যুপরি ছুরিকাঘাত করে কাওছার। আমিনুরের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে কাওছার কে হাতেনাতে আটক করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমিনুর কে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরদিন সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ওই কিশোর কে তাদের কাছে সোপর্দ করে। ঘটনার পর এলাকাজুড়ে চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, এই ঘটনার প্রায় এক মাস আগে ওই কিশোর একই দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮ হাজার টাকার মোবাইল মিনিট কার্ড এবং কিছু সিগারেট চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার এসআই আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাওছার কে আটক করা হয়েছে। প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নিজেকে বাঁচাতে মামাকে ছুরিকাঘাত করলো ভাগিনা

আপডেট সময় ১১:১৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫