ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁর  মান্দায় প্রধান শিক্ষকের পদত্যাগ

  • জাহিদ (নওগাঁ)
  • আপডেট সময় ০১:০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দার পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহেদ আলীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়ে। তারা বিদ্যালয় প্রাঙ্গণে স্লোগান, ভাঙচুর এবং প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ওয়াহেদ আলী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন। কয়েকদিনের চাপা ক্ষোভ শেষে তারা আন্দোলনে নামে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে স্কুল ম্যানেজিং কমিটির জরুরি বৈঠকে সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলামের অনুরোধে ওয়াহেদ আলী পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ জানান, আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং প্রধান শিক্ষকের পদত্যাগ গৃহীত হয়েছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন নতুন প্রধান শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁর  মান্দায় প্রধান শিক্ষকের পদত্যাগ

আপডেট সময় ০১:০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫