আপডেট সময়
০৯:১৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
৪১৭
বার পড়া হয়েছে
জেলা টিমের জার্সিতে অবসরের ঘোষণা নওগাঁর তারকা সাব্বির রহমানের।
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি নওগাঁর ফুটবলপ্রেমীদের জন্য আবেগঘন খবর। জেলা টিমের নির্ভরযোগ্য মিডফিল্ডার সাব্বির রহমান মাঠকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। আগামী ১৭ তারিখ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় লেগে জয়পুরহাটের বিপক্ষে ম্যাচই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। দীর্ঘ সময় ধরে নওগাঁ জেলা দলের হয়ে খেলা সাব্বির মাঠে ছিলেন দলের ভরসা। তার সুনিপুণ পাসিং আর খেলার পড়াশোনা দলের বহু জয়ে বড় ভূমিকা রেখেছে। অবসরের খবর শুনে সতীর্থ থেকে সমর্থক – সবার মধ্যেই নস্টালজিয়া কাজ করছে। শেষ ম্যাচে সাব্বিরকে সম্মান জানাতে মাঠে দর্শকের ঢল নামার সম্ভাবনা রয়েছে। নওগাঁ জেলা ফুটবল দলও বিশেষ আয়োজনের মাধ্যমে বিদায় জানাতে পারে তাদের প্রিয় তারকাকে।
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ফুটবলপ্রেমীদের জন্য আবেগঘন খবর। জেলা টিমের নির্ভরযোগ্য মিডফিল্ডার সাব্বির রহমান মাঠকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। আগামী ১৭ তারিখ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় লেগে জয়পুরহাটের বিপক্ষে ম্যাচই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
দীর্ঘ সময় ধরে নওগাঁ জেলা দলের হয়ে খেলা সাব্বির মাঠে ছিলেন দলের ভরসা। তার সুনিপুণ পাসিং আর খেলার পড়াশোনা দলের বহু জয়ে বড় ভূমিকা রেখেছে। অবসরের খবর শুনে সতীর্থ থেকে সমর্থক – সবার মধ্যেই নস্টালজিয়া কাজ করছে।
শেষ ম্যাচে সাব্বিরকে সম্মান জানাতে মাঠে দর্শকের ঢল নামার সম্ভাবনা রয়েছে। নওগাঁ জেলা ফুটবল দলও বিশেষ আয়োজনের মাধ্যমে বিদায় জানাতে পারে তাদের প্রিয় তারকাকে।