
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বিখ্যাত হাঁসাইগাড়ী বিল দিন দিন অশ্লীলতার আখড়ায় পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এই বিলটি প্রতিদিন শত শত মানুষকে টানে। পরিবার-পরিজন নিয়ে অনেকেই এখানে সময় কাটাতে আসেন। কিন্তু সম্প্রতি বিলপাড়ে নাচগান ও হৈ-হুল্লোড়ের একাধিক অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, আগে এই বিলে এমন আয়োজন খুব একটা দেখা যেত না। এখন প্রায়ই অশ্লীল নাচগানসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের আয়োজন করা হচ্ছে, যা পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।
তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। স্থানীয়রা চান হাঁসাইগাড়ী বিলের শান্ত-সৌন্দর্য আগের মতোই বজায় থাকুক, যাতে পরিবার-বান্ধব পরিবেশে মানুষ স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারে।

জাহিদ (নওগাঁ) 















