ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় গুটারবিলে মৎস্যজীবী উৎসব

  • জাহিদ (নওগাঁ)
  • আপডেট সময় ১০:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

জাহিদ হাসান নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী গুটারবিলে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মৎস্যজীবী সমাবেশ ও উৎসব। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিলের মাঝখানে ভাসমান মঞ্চে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যজীবীদের নিয়ে আলোচনা সভা, নৌকা বাইচ, হাঁস ধরা প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

হাঁসাইগাড়ী, শৈলগাছী, শিকারপুর ও দুবলহাটি—এই চারটি ইউনিয়নের শতাধিক মৎস্যজীবীর অংশগ্রহণে পুরো বিলজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। মঞ্চে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় মৎস্যজীবী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু। তিনি বলেন, মাছের উৎপাদন বাড়াতে এবং দেশের প্রাণিজ সম্পদ রক্ষায় পোনা অবমুক্তকরণ সময়োপযোগী উদ্যোগ। মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকার ও সমাজের সব স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।

আলোচনা সভায় মৎস্যজীবীদের অধিকার, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন মৎস্যসম্পদ সংরক্ষণে যেমন ভূমিকা রাখে, তেমনি মৎস্যজীবী সম্প্রদায়ের ঐক্য ও ক্ষমতায়নেও সহায়তা করে।

দিনের শেষে নৌকা বাইচ ও হাঁস ধরা প্রতিযোগিতা দর্শকদের মাতিয়ে তোলে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিলজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সোমবার রাতেই এই দিনব্যাপী আয়োজনের পর্দা নামে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় গুটারবিলে মৎস্যজীবী উৎসব

আপডেট সময় ১০:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫