ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য মিথ্যা অপপ্রচার, হ্যাকিং ও হুমকি-ধমকি প্রসঙ্গে

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত সুধী,ষ

আমি মোঃ আসিফ ফয়সাল (লেলিন)। আমি গাইবান্ধা সদরের স্থায়ী বাসিন্দা, পেশায় একজন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার এবং গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবের একজন সদস্য। ২০১৬ সাল থেকে আমি BOFC Media ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে নাটক, মিউজিক ভিডিও এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কাজে যুক্ত আছি।

সম্প্রতি কিছু অসাধু ও সন্ত্রাসী চক্র আমার ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃত করছে, কুরুচিপূর্ণ ভাষায় পোস্ট দিচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিভ্রান্তিকর ও মিথ্যা কনটেন্ট তৈরি করছে। আমার ব্যক্তিগত জীবনকে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করে তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এমনকি মিথ্যাভাবে আমাকে রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে অপপ্রচার করছে। আমি সুস্পষ্টভাবে জানাতে চাই,আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।

এর আগেও আমার নামে একাধিক মিথ্যা মামলা করা হয়েছিল, কিন্তু সেগুলো প্রমাণের অভাবে টেকেনি। প্রতিহিংসার কারণে তারা নতুনভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে। প্রথমে মোঃ লাক সাব্বির (রাবিং) নামের এক যুবক এসব অপপ্রচার শুরু করে, পরে আরও কয়েকজন এতে যুক্ত হয়। তারা আমাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে, যার অডিও প্রমাণ আমার কাছে সংরক্ষিত আছে।

সবচেয়ে নিন্দনীয় হলো,তারা আমার ব্যক্তিগত হার্ডডিস্ক ও অন্যান্য জিনিসপত্র চুরি করেছে এবং আমার শৈশবের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে আমার ও আমার পরিবারের সম্মানহানি ঘটছে।

আমি ইতোমধ্যে থানায় অনলাইন জিডি করেছি এবং সব প্রমাণ প্রশাসনের হাতে তুলে দিয়েছি। যদি এসব অপকর্ম অবিলম্বে বন্ধ না হয়, আমি বাধ্য হবো সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করতে।

জনগণের প্রতি আমার আহ্বান: মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না।
সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ: সত্য সংবাদ জনগণের সামনে তুলে ধরুন।
প্রশাসনের প্রতি আবেদন: এ অপপ্রচারকারী চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

আমি শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ। আমার একমাত্র চাওয়া,
গাইবান্ধা শহর শান্ত থাকুক, মিথ্যা অপপ্রচার বন্ধ হোক এবং অপরাধীরা শাস্তি পাক।

ধন্যবাদান্তে,

স্থান: জেলা মডেল প্রেসক্লাব, গাইবান্ধা
তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৫,

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য মিথ্যা অপপ্রচার, হ্যাকিং ও হুমকি-ধমকি প্রসঙ্গে

আপডেট সময় ০৮:৪৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫