ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুরে ১০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

মোঃ আসতারুল আলম
দিনাজপুর সদর প্রতিনিধি ॥

দিনাজপুরে উত্তরণ প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ১০জন প্রতিবন্ধী ব্যাক্তি ও পরিবারের মাঝে ২০টি ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধী পরিবারের মাঝে ২০টি ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক সহায়তা পেলে তারাও স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আজকের এই উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম এবং সদর ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রাসেল। গোলাম আজম বলেন, সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পারলে তাদের জীবনমান আরও উন্নত হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মতিউর রহমান লিটন। তিনি বলেন, প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে এ ধরনের প্রকল্প নিয়মিত বাস্তবায়ন করা জরুরি। ইউনিয়ন পরিষদ সর্বদা তাদের পাশে থাকবে।

উত্তরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল আলম জানান, এ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী পরিবারের আয়ের সুযোগ তৈরি হবে এবং তারা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত উত্তরণ প্রতিবন্ধী সংস্থার সহ-সভাপতি অনামিকা পান্ডে, অর্থ সম্পাদক রাসেল রানা,কমিউনিটি ফ্যাসিলেটর ফিরোজ সহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুরে ১০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

আপডেট সময় ০২:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫