ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় ভুয়া পুলিশ চক্র গ্রেফতার

  • জাহিদ (নওগাঁ)
  • আপডেট সময় ০২:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় ডিএমপি পুলিশের ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাফ, ডেমো শর্টগান ও ডেমো পিস্তলসহ এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শহরের বাইপাস জলিল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান, গ্রেফতাররা হলেন—ঢাকার নয়ানগর এলাকার সাবরিনা, বড় মগবাজারের ফুল মিয়া, নারায়ণগঞ্জের পূর্বাচলের সাইফুল ইসলাম জিন্নাত ও দিগলীয়ার টেক এলাকার দ্বীন ইসলাম।

এসপি বলেন, পুলিশ সংকেত দিলে মাইক্রোবাস থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা জানায়, শুটিংয়ের জন্য সরঞ্জাম ভাড়া করেছে। তবে সন্দেহ হলে কড়াভাবে জিজ্ঞাসাবাদে সাবরিনা স্বীকার করেন, তার কর্মচারী সোহেল রানা টাকা ও কাগজপত্র আত্মসাৎ করে পালিয়েছে। এ ঘটনায় তিনি ঢাকায় মামলা করেছেন। ওই মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই।

সাবরিনা জানান, সোহেল রানা ও তার পরিবারকে পুলিশ পরিচয়ে অপহরণের পরিকল্পনা করেছিল তারা। এজন্যই তারা ইউনিফর্ম ও সরঞ্জাম সংগ্রহ করে মাইক্রোবাসে মান্দা উপজেলার গোবিন্দপুর যাচ্ছিল। কিন্তু পথে পুলিশ তাদের আটক করে।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় ভুয়া পুলিশ চক্র গ্রেফতার

আপডেট সময় ০২:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫