ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৫৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘি উপজেলায় অন্যত্রে বিক্রির উদ্দেশ্যে নেয়ার পথে খাদ্যবান্ধব কর্মসুচীর ৩৪ বস্তা চালসহ ১২০ বস্তা চাল জব্দ এবং শাহিদা বেগম নামের এক ডিলারের গুদাম ঘর সিলগালা করেছেন উপজেলা প্রশাসন।

(১৯ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে , শুক্রবার জুম্মার নামাজের সময় আদমদীঘি সদর থেকে মুরইল বাজারে দুইটি অটোরিক্সা ভ্যান গাড়ী যোগে কালো বাজারে বিক্রির উদ্যেশ্যে নেয়ার পথে ৩৪ বস্তা চাল স্থানীয়রা বগুড়া-নওগাঁ মহাসড়কের আমদদীঘি হাসপাতালের সামনে ওই দুইটি অটোরিক্সা আটক করে। চালগুলো খাদ্যবান্ধব কর্মসুচীর আদমদীঘি পশ্চিম বাজারের একটি গুদাম থেকে পাচার করে মুরইল বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জুলফিকার ও তৌফিক সহ স্থানীয়রা দাবী করেন।
এ ব্যাপারে ডিলার শাহিদা বেগমের স্বামী দুলাল হোসেন জানান, দুইটি অটোরিক্সায় আটককৃত ৩৪ বস্তা চাল তার নয় বলে দাবী করেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করার প্রায় ৩ ঘন্টা পর বিকেল ৫ টায় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা আদমদীঘি পশ্চিম বাজার তালুকদার কমপ্লেক্স-এ অবস্থিত খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার শাহিদা বেগমের ভাড়া গুদাম ঘর তল্লাশি করেন। এ সময় সরকারি খাদ্যবান্ধব লেখা ৫১ বস্তা ও প্লাষ্টিকের খোলা ৩৫ বস্তা চালসহ মোট ৮৬ বস্তা চালসহ গুদাম ঘর সিলগালা করেন। এছাড়া ও মহাসড়কে আটককৃত ৩৪ বস্তা চাল জব্দ করে সদর ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কবির মোবাইল ফোনে বলেন, এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেয়া হবে। এদিকে আদমদীঘি উপজেলা প্রশাসনকে অবহিত করার প্রায় ৩ ঘন্টা পর সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা গুদাম ঘরে যাওয়ায় স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা

আপডেট সময় ০৫:৫৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫