ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

গাইবান্ধায় জমি মোকদ্দমা ঘিরে আদালত প্রাঙ্গণে উত্তেজনা

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলা জজ কোর্টে বাটোয়ারা মোকদ্দমা নং ১৪৭/৮৭-এর রায় ও ডিগ্রী কার্যকর নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ১৯৯১ সালের ৩০ এপ্রিল বাদীপক্ষ ৬৯ শতক জমির বাবদ চূড়ান্ত ডিগ্রী প্রাপ্ত হয়। তবে পরবর্তীতে বিবাদীপক্ষ ১০২/৯১ নং মোকদ্দমা দায়ের করলে বাদীপক্ষের কবলা খরিদ্দার ২৩-২৬ নং বিবাদীরা ২২ শতক জমি কর্তন করিয়া পৃথক ছাহাম পান।

এরপর ২০০৪ সালের ৬ জুন সংশোধিত ডিগ্রীতে বাদীপক্ষের পক্ষে মাত্র সাড়ে ৪৭ শতক জমি বাবদ ছাহাম বলবৎ থাকে। কিন্তু অভিযোগ উঠেছে, সংশোধিত ডিগ্রী গোপন রেখে যোগসাজশের মাধ্যমে পুনরায় ৬৯ শতক জমির ভিত্তিতে ডিগ্রী ও ছাহাম তালিকা প্রস্তুত করে নতুনভাবে ডিগ্রী জারির চেষ্টা চলছে।

এ বিষয়ে বিবাদীপক্ষ আদালতের সেরেস্তাদারকে অবগত করলে কথোপকথনের এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের পিয়ন মোঃ রাসেল এবং জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী সুমন মিয়াসহ কয়েকজন কোর্টকর্মচারী ক্ষিপ্ত হয়ে বিবাদীপক্ষের আইনজীবীকে হেনস্থা করার চেষ্টা করেন। ফলে পরিস্থিতি উত্তেজনাকর রূপ নেয়।

আইনজীবী মহল মনে করছেন, আদালতের ভেতরে এমন অশোভন আচরণ কেবল অগ্রহণযোগ্য নয়, বিচারপ্রার্থীদের জন্য ভীতিকরও বটে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

গাইবান্ধায় জমি মোকদ্দমা ঘিরে আদালত প্রাঙ্গণে উত্তেজনা

আপডেট সময় ০৫:৫০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫