ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

গাইবান্ধায় নাশকতা মামলায় ইউপি সদস্য ও আ.লীগ নেতা গ্রেফতার।

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে বিশেষ অভিযানে সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন।

স্থানীয় সূত্র জানায়, মামুন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ দখল করে অবৈধভাবে বালুর ব্যবসা চালাচ্ছিলেন। এ নিয়ে এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছিল। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে আসে।

এলাকার সচেতন মহল জানান, মামুনের অপকর্মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ চলছিল। তারা মনে করেন, গ্রেফতারের মাধ্যমে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, আব্দুল্লাহ আল মামুন নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সচেতন মহল পুলিশ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

গাইবান্ধায় নাশকতা মামলায় ইউপি সদস্য ও আ.লীগ নেতা গ্রেফতার।

আপডেট সময় ০১:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫