ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় ভোটাধিকার ও গণতন্ত্র সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • জাহিদ (নওগাঁ)
  • আপডেট সময় ০৫:২৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি

“ভোট আমার অধিকার, দেশ গড়ার অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হলো ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা আলোকিত বাংলাদেশ। কর্মশালাটি বাস্তবায়ন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) নওগাঁ জেলা শাখা।

কর্মশালায় গণতন্ত্রের মূল দর্শন, নাগরিক অধিকার ও দায়িত্ব, ভোটাধিকার প্রয়োগ এবং সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার গুরুত্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভিবিডি নওগাঁ জেলা সভাপতি নাকিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, বোর্ড মেম্বার রিজভী আহম্মেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

জেলার ১১টি উপজেলা থেকে আসা ২২ জন তরুণ-তরুণী অংশ নেন এ প্রশিক্ষণে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগ শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয়। কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জুড়ে ১২০০ লিফলেট বিতরণ করা হবে যাতে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো যায় এবং সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার গুরুত্ব পৌঁছে দেওয়া যায়।

আয়োজকদের বিশ্বাস, সচেতন ভোটাররাই পারে আগামীর বাংলাদেশকে গণতন্ত্রের আলোয় এগিয়ে নিতে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় ভোটাধিকার ও গণতন্ত্র সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:২৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫