
আঃ মজিদ নওগাঁঃ
নওগাঁর মান্দায় হাট বাজার উন্নয়ন প্রকল্প (এডিপি রাজস্ব) কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ তদন্ত করে সত্যতা পাওয়াই সেড দুটি ভেঙে ফেলার নির্দেশ প্রদান করেন বলে জানিয়েছেন উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ।
২৫-২৬ অর্থবছরের রাজস্ব উন্নয়ন (১০/১৫) খাতের বরাদ্দকৃত প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে উপজেলা ১৪ টি ইউনিয়নে বিভিন্ন হাট বাজারে উন্নয়ন কাজ শুরু হয়েছে। সম্প্রতি ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের আওতায় চকশৌল্ল্যা বাজারের সবজি বাজারের শেড নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লক্ষ ৫০ হাজার টাকা পিএসসির সভাপতি স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম।
এবং ফতেপুর বাজারে মাছ বাজারে সেড নির্মাণের প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক লক্ষ ৮০ হাজার টাকা, পিআইসির সভাপতি আব্দুস সালাম। এ দুটি কাজ নির্মাণের শুরু থেকে নানা অনিয়মের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বের নির্মিত খোলা সেডে আরসিসি কলাম স্থাপন করা হয়েছে কিন্তু কলামে মাত্র দুটি করে নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে।
করা হয়নি কলামের বেজ ঢালাই এতে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কলামগুলো। আবার কলাম ঢালাই এর পরেই খুলে নেওয়া হয়েছে কাঠের সাটারিং। স্থানীয় ব্যবসায়ীরা জানান কাজের কোন নিয়মই মানা হয়নি। দুটি করে রড দেয়া হয়েছে সিমেন্টের ভাগ্ খুবই কম বালির পরিমাণ বেশি যেকোনো সময় পিলারগুলো পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
চকশৈল্ল্যা বাজার সবজি সেডে প্রকল্পের পিআইসির সভাপতি ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ইঞ্জিনিয়ার স্যারের নির্দেশের ইউপি সচিব রেজাউলের সহযোগিতায় কাজ করা হয়েছে আসলে এ ধরনের কাজ করা উচিত হয়নি।
এটা ভেঙ্গে দিয়ে অন্য জায়গায় আবার সিডিউল অনুযায়ী নতুন করে কাজ করব। ফতেপুর মাছ বাজারের শেড নির্মাণ প্রকল্পের পিআইসির সভাপতি ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, এলজিইডি অফিস সচিবকে জানিয়েছে ইউপি সচিব রেজাউল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল ইমরানের নির্দেশনায় এভাবে কাজ করা হয়েছে।
কিন্তু এই কাজ ঠিক মতো করা হয়নি বলে ইঞ্জিনিয়ার স্যার ভেঙ্গে দিতে বলেছেন। ইউপি সচিব রেজাউল করিম ভুল স্বীকার করে বলেন, কাজ দুইটা ভুলক্রমে হয়েছে ইউপি সদস্যরা বুঝতে পারেনি। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল ইমরান বলেন, যে কাজটি করা হয়েছে এটি ভুলক্রমে করা হয়েছে পরবর্তীতে এগুলো ভেঙ্গে দিয়ে নতুন করে সিডিউল অনুযায়ী কাজ করা হবে। মান্দা উপজেলা শাখা (এলজিইডির) উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ বলেন আমাদেরকে না জানিয়ে কাজ করেছে ইউপি সদস্যরা।
এ কাজে ব্যাপক পুরোটাই অনিয়ম আমরা কাজ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছি পরবর্তীতে অফিসের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মান্দা উপজেলা শাখার (এলজিইডির) প্রকৌশলী আবু সায়েদ বলেন, ইতিমধ্যে আমরা বিষয়টি জানার পরে উপ-সহকারী প্রকৌশলী কে পাঠিয়ে কাজ বন্ধের নির্দেশ দিয়েছি পরবর্তীতে নিয়ম তান্ত্রিকভাবে কাজ করা হবে।

এম. এ. মজিদ (নওগাঁ) 















