ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সরকারি টাকায় রাস্তা নির্মাণ, কিন্তু মান নেই কাজের—নেই উলিপুর পৌর কর্তৃপক্ষের নজরদারি

মো. রোকন মিয়া (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার অন্তর্গত রামদাস ধনিরাম তেঁতুলতলা থেকে কেক্তির পার হয়ে রামদাস ধনীরাম আদর্শপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ চলছে। তবে স্থানীয়দের অভিযোগ, এ কাজে চলছে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার। পৌর কর্তৃপক্ষের কার্যকর নজরদারির অভাবে ঠিকাদাররা স্বেচ্ছাচারিতার সুযোগ নিচ্ছে বলেও দাবি করেছেন তারা।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সরেজমিনে গিয়ে দেখা যায়—কাজে মানসম্মত ইট, খোয়া ও বালুর পরিবর্তে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার কাজে নিয়মকানুন উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছে। এতে অল্প সময়ের মধ্যেই নতুন নির্মিত রাস্তা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ে ছোট ছোট শিশু হেঁটে আসে। বৃষ্টি হলেই রাস্তা কাদা হয়ে যায়। অথচ রাস্তা মেরামতের নামে কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু কাজের মান নেই। এতে আমাদের ভোগান্তি আরও বাড়বে।
স্থানীয়দের দাবি, সঠিকভাবে কাজের তদারকি না করায় ঠিকাদাররা নিজেদের মতো করে কাজ করছে।
ঠিকাদার পক্ষের মাঠপর্যায়ের ম্যানেজার জানান, পৌর কর্তৃপক্ষের নজরদারিতেই কাজ চলছে। রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ বিষয়ে বিস্তারিত জানার জন্য পৌর অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এলাকাবাসীর আশঙ্কা, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হলে রাস্তা খুব অল্প সময়ের মধ্যেই আবার নষ্ট হয়ে যাবে। এতে সরকারের অর্থ অপচয় হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুফল পাবে না।
স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে মানসম্মত কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উলিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম মুঠোফোনে জানান,আমি বর্তমানে রংপুরে ট্রেনিংয়ে আছি। তবে বিষয়টি জানার পর অফিস থেকে লোক পাঠানোর ব্যবস্থা করেছি। তারা গিয়ে কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অন্যদিকে উলিপুর পৌরসভার প্রশাসক নয়ন কুমার সাহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

সরকারি টাকায় রাস্তা নির্মাণ, কিন্তু মান নেই কাজের—নেই উলিপুর পৌর কর্তৃপক্ষের নজরদারি

আপডেট সময় ০১:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫