ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হক ওএসডি

  • জাহিদ (নওগাঁ)
  • আপডেট সময় ০৫:২৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সম্প্রতি কলেজের ছাত্রীদের আপত্তিকর বার্তা পাঠানো এবং কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠে অধ্যক্ষ সামসুল হকের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তার পাঠানো মেসেজের স্ক্রিনশট কলেজের প্রধান ফটকে ঝুলিয়ে প্রতিবাদ জানান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নওগাঁ সরকারি কলেজ থেকে তাকে অবমুক্ত করে মাউশি, ঢাকা-তে ওএসডি করা হয়েছে এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে সংযুক্ত করা হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

এছাড়া ওই প্রজ্ঞাপনে বিসিএস শিক্ষা ক্যাডারের আরও ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন ও ওএসডি করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হক ওএসডি

আপডেট সময় ০৫:২৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫