আপডেট সময়
০৩:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১০৭
বার পড়া হয়েছে
মান্দায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর মান্দা উপজেলার হিলনা বিলে খালে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা মৎস্যজীবী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাহিদ হোসেন (৩)। সে ওই এলাকার জাবেদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে নৌকায় খেলতে গিয়ে নাহিদ খালে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার হিলনা বিলে খালে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা মৎস্যজীবী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নাহিদ হোসেন (৩)। সে ওই এলাকার জাবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে নৌকায় খেলতে গিয়ে নাহিদ খালে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।