ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে মানবাধিকার কমিশন আইন-২০০৯ সংশোধন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী

বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং মানবাধিকার যথাযথভাবে নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ সংশোধনের খসড়া প্রতিবেদনের ওপর মতামত গ্রহণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টা থেকে রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে এ কর্মশালার আয়োজন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

কর্মশালায় অংশ নেন আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী, একাডেমিক গবেষক, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। আলোচনায় বক্তারা বলেন, মানবাধিকার কমিশন আইন-২০০৯ যুগোপযোগী করতে হলে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন (International Best Practice) অনুসরণ করা জরুরি। এ জন্য আইন সংশোধনের প্রক্রিয়ায় নাগরিক সমাজের মতামত গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কর্মশালায় বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান আইনটি প্রণীত হওয়ার পর প্রায় দেড় যুগ অতিক্রান্ত হয়েছে। এ সময়ে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে বৈশ্বিক প্রেক্ষাপট এবং অভ্যন্তরীণ চাহিদার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সেসব পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনটি আধুনিকায়ন করলে মানবাধিকার কমিশনের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে।

আলোচনায় কমিশনের স্বাধীনতা, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা আশা প্রকাশ করেন, সংশোধিত আইন বাস্তবায়িত হলে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে মানবাধিকার কমিশন আইন-২০০৯ সংশোধন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫