ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সুন্দরগঞ্জে দুর্গোৎসবে জামায়াতের ২শ ৭০ পরিবারের মাঝে উপহার বিতরণ 

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম গাইবান্ধা,জেলা করেসপন্ডেন্ট:

হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো শারদীয় দুর্গোৎসব। এই উৎসবে দারিদ্ররাও যাতে তাদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন সে লক্ষে সুন্দরগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে ২শ ৭০ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ ঘটিকার দিকে উপজেলা কেদ্রীয় মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার বিতরণ করা হয়।

পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন: জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর আমীর অধ্যক্ষ মো. একরামুল হক ও উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি জিতেন সরকার।

বাংলাদেশ সম্প্রীতির দেশ উল্লেখ করে জামায়াত নেতারা বলেন, হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো শারদীয় উৎসব। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ আমরা সবাই মিলেমিশে বসবাস করছি। আমাদের সবার মাঝে কোনো ভেদাভেদ নেই।  আমরা সৌহার্দ্য বজায় রেখে আপনাদের দাওয়াতে যাই। আপনারাও আামাদের দাওয়াতে আসেন। আনন্দের সময় আমরা একাকার হয়ে যাই। এটাই আমাদের সম্প্রীতি, এটাই আমাদের ভালোবাসা।

শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে পৌর আমীর অধ্যক্ষ একরামুল হক বলেন- আজ থেকে আপনাদের পুজা শুরু হচ্ছে। আমাদের মাঝে যেমন ধনী-গরিব মানুষ রয়েছে, তেমন ধনী-গরিব মানুষ আপনাদের মাঝেও আছে। এই উৎসবে অনেকেই ভালো খাবার খাবে, ভালো ভালো পোশাক পরিধান করবে।

আবার কেউ বা মিষ্টিমুখ করবে এমন সামর্থ্যও নেই। এমনটি সব ধর্মেই আছে। এটা বিধাতার বিষয়। আবার সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা পোশাক তো দূরের কথা এই উৎসবে মিষ্টিমুখ করবে তারও সামর্থ নেই। তারাও যাতে উৎসবে আনন্দ করতে পারে সে জন্য  জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা সামান্যকিছু উপহার নিয়ে এসেছি। তিনি আরো বলেন, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রথম দুইবারের নির্বাচিত সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা জামায়াত আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু।

উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি জিতেন সরকার বলেন, সুন্দরগঞ্জে জামায়াত সব সময় পাশে ছিল, এখনো আছে। ভবিষ্যতেও যাতে তাদের পাশে পাই এই প্রত্যাশা আমরা কামনা করছি।

শেষে পৌরসভায় বসবাসরত ২শ ৭০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় এক কেজি চিনিগুড়া চাল, দুটি নারিকেল এবং দুটি গুড়-মুঠাসহ চিড়া ও মুড়ি।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

সুন্দরগঞ্জে দুর্গোৎসবে জামায়াতের ২শ ৭০ পরিবারের মাঝে উপহার বিতরণ 

আপডেট সময় ০৮:৫৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫