
স্টাফ রিপোর্টার:
আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক আইন সমাজ পত্রিকার সহ-সম্পাদক জহুরুল ইসলাম সৈকতের একমাত্র সন্তান আব্দুল্লাহ মুহাম্মদ সায়েমের আজ চতুর্থ জন্মদিন। কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা উদযাপন ছাড়াই এই বিশেষ দিনে সাংবাদিক মহল এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
সাংবাদিকের পুত্র আব্দুল্লাহ মুহাম্মদ সায়েম এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২০২১ সালের (৩০ সেপ্টেম্বর) জন্ম গ্রহণ করেন। । ৪ বছর পূর্ণ করে আজ পা রেখেছেন ৫- এ।
এই দিনে তিনি বগুড়ার জেলার শিবগঞ্জ উপজেলার ১২নং রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় এলাকার স্বেচ্ছাসেবক ও সাংবাদিক জহুরুল ইসলাম সৈকত ও মাতা আরজুমান আরা সম্পার ঘরকে আলোকিত করে এ পৃথিবীতে জন্মগ্রহণ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ছেলের জন্মদিনের খবরটি জানানোর পর থেকেই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে। আইন সমাজ পরিবারের পক্ষ থেকে সায়েমর জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পত্রিকার পক্ষ থেকে বলা হয়, “আমরা আব্দুল্লাহ মুহাম্মদ সায়েম’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সে যেন বাবা-মায়ের মুখ উজ্জ্বল করে একজন ভালো মানুষ হিসেবে বড় হতে পারে।
জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জহুরুল ইসলাম সৈকত বলেন- সবাই দোয়া করবেন আমার একমাত্র ছেলে আব্দুল্লাহ মুহাম্মদ সায়েম যেন দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে। আল্লাহ-তায়ালা তার জীবন কুরআনের আলোকে গড়ার তৌফিক দান করেন।

স্টাফ রিপোর্টার বগুড়া: 















