আপডেট সময়
০৩:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
৩০১
বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে ইয়াবা ও ফেন্সিডিলসহ নারী আটক
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ পরী বেগম (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। অভিযানটি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন। আটক পরী বেগম ওই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আতিকুল ইসলাম পালিয়ে যান। বাড়ির পাশে খড়ের গাদা ও বালির স্তূপে লুকানো অবস্থায় ৫০টি ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আটক পরী বেগমকে জিডি মূলে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন জানান, মাদকমুক্ত দেশ গড়তে ভবিষ্যতেও এ...
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ পরী বেগম (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। অভিযানটি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন।
আটক পরী বেগম ওই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আতিকুল ইসলাম পালিয়ে যান। বাড়ির পাশে খড়ের গাদা ও বালির স্তূপে লুকানো অবস্থায় ৫০টি ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে আটক পরী বেগমকে জিডি মূলে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন জানান, মাদকমুক্ত দেশ গড়তে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।