
ঈশ্বরদী পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে এটা নতুন কোন ঘটনা নয় ।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জন্ম লগ্ন থেকেই অভিভাবকহীন মৃতদেহ বারান্দায় কিংবা ইমারজেন্সি ডাক্তারের রুমের পাশেই ফেলে রাখেন হাসপাতালের লোকজন,যা অমানবিক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যিনি দায়িত্বশীল তিনি ইচ্ছে করলেই লাশ রাখার জন্য ছোট্ট একটি কক্ষ বরাদ্দ করতে পারেন এবং মৃতদেহ বারান্দায় কিংবা আসে পাশে ফেলে না রেখে সেই কক্ষে সাময়িকের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে পারেন। এতে তেমন কোন বাজেট বরাদ্দেরও দরকার হবে না।স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক পরিত্যক্ত ছোটখাটো রুম পড়ে থাকে স্টোর
রং হিসেবে ব্যবহার করে যদি ওটাকেও কোনরকম মেরামত করে একটি এসি লাগিয়ে মৃতদেহ রাখার জায়গা করা যায়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান এর কাছে ঈশ্বরদী বাসির একটি প্রাণের দাবি ঈশ্বরদী উপজেলা একটি গুরুত্বপূর্ণ থানা অথচ সেখানে ডাক্তারদের অবহেলা নার্সদের অবহেলা
সাধারণ রোগীরা ঠিকভাবে কোন ট্রিটমেন্ট পাচ্ছে না তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আকুল আবেদন একটু বিবেচনা করে ঈশ্বরদী হাসপাতালটির দিকে নজর দিবেন আশা করি সাধারণ মানুষ একটু স্বস্তি পাবে।
ঈশ্বরদীর সাংবাদিক নেতৃবৃন্দ যদি সদিচ্ছা দেখান! দায়িত্বশীলতার পরিচয় দেন! তাহলে তারা উপজেলার
স্বাস্থ্য কর্মকর্তার সাথে বসে বিষয়টির সুন্দর সমাধান করতে পারেন।

রাকিব বিশ্বাস (পাবনা জেলা প্রতিনিধিঃ) 
















