ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

ঈশ্বরদীতে রেললাইন দিয়ে হাঁটার সময় দুর্ঘটনায় যুবক নিহত।

পাবনা ঈশ্বরদী মোঃ রাকিব বিশ্বাস

ঈশ্বরদী পাবনা উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান কালিকাপুর এলাকার মৃত ইউনুস মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইমরান কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে পাবনা-রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে চলে আসে। কিন্তু হেডফোনের কারণে ট্রেন আসার শব্দ তিনি শুনতে পাননি। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মাজেদুল ইসলাম বলেন, “ইমরান কানে হেডফোন লাগানো অবস্থায় রেললাইনের পাশে হাঁটছিলেন। ট্রেন আসার পরও তিনি টের পাননি। ট্রেনের আঘাতেই তিনি মারা যান।”

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানে হেডফোন ব্যবহার করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

ঈশ্বরদীতে রেললাইন দিয়ে হাঁটার সময় দুর্ঘটনায় যুবক নিহত।

আপডেট সময় ০৭:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫