ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

গণদাবির মুখে রাজারহাট থানার ওসি নাজমুল আলম স্বপদে পুনর্বহাল

মো.রোকন মিয়া (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধি:

গণদাবির মুখে মাত্র আট দিন পর কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলমকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তার পুনর্বহাল কার্যকর হয়। এরপর সকাল ১১টার দিকে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।
এ খবরে রাজারহাটের সর্বস্তরের জনগণের মাঝে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।

জানা যায়, ওসি নাজমুল আলম চলতি বছরের ১ আগস্ট রাজারহাট থানায় যোগদান করেন। কিন্তু মাত্র দুই মাসের মাথায় গত ২৪ সেপ্টেম্বর রাতে তাকে হঠাৎ প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। পরদিন ২৫ সেপ্টেম্বর এ খবর জানাজানি হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রত্যাহারের প্রতিবাদে সমালোচনার ঝড় ওঠে। বিকেলে রাজারহাটের সর্বস্তরের জনতা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এবং দ্রুত তাকে পুনর্বহালের দাবি জানায়।

জনগণের একতাবদ্ধ দাবি এবং ইতিবাচক জনমতের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম পুলিশ সুপার শুক্রবার সকালে পুনর্বহালের আদেশ জারি করেন। এর পর সকাল ১১টার দিকে ওসি নাজমুল আলম পুনরায় রাজারহাট থানায় যোগদান করেন। এ ঘটনাকে অনেকেই প্রশাসনের ইতিহাসে “জনমতের প্রতি শ্রদ্ধাশীলতার বিরল উদাহরণ” হিসেবে উল্লেখ করছেন।
রাজারহাট থানায় যোগদানের পর থেকেই ওসি নাজমুল আলম মাদক, জুয়া ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নেন। তিনি ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ করেন, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে সচেতনতামূলক আলোচনা চালান এবং নিয়মিত অভিযানের মাধ্যমে একাধিক অপরাধীকে গ্রেফতার করেন। অল্প সময়ের মধ্যেই তিনি সাধারণ মানুষের আস্থাভাজন ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।

ওসি নাজমুল আলম বলেন,শুক্রবার সকালে পুনর্বহালের আদেশ হাতে পাই এবং সকাল ১১টার দিকে পুনরায় দায়িত্ব গ্রহণ করি। জনগণের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমি সর্বদা দৃঢ় অবস্থানে থাকব।

রাজারহাটের সাধারণ মানুষ জানিয়েছেন, ওসি নাজমুল আলমের পুনর্বহাল তাঁদের দাবির বিজয়। তাঁরা আশা প্রকাশ করেছেন, তিনি আগের মতোই ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

গণদাবির মুখে রাজারহাট থানার ওসি নাজমুল আলম স্বপদে পুনর্বহাল

আপডেট সময় ০৭:৪০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫