ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভোটের নামে প্রহসন করেছে। তিনি বলেন, আমাদের কাছে আগামী সংসদ নির্বাচন অতিতের যে কোন নির্বাচনের চেয়ে অনেক বেশী গুরুত্বপূর্ণ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতির কোন বিকল্প নেই। বর্তমানে পিআর পদ্ধতির যে গণদাবি সৃষ্টি হয়েছে, সেই গণদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে এই দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান। পাশাপাশি তিনি জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দেয়ারও দাবি জানান তিনি।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) দুপুর সাড়ে ১২টায় স্থানীয় ইকবাল স্কুল মিলনায়তনে দিনাজপুর শহর ও সদর উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মমতাজ উদ্দিন আরো বলেন, জামায়াত পিআর পদ্ধতির দাবিতে এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তার পরও যদি সরকার পিআর পদ্ধতি দাবি না মানে, তাহলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।

দিনাজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোঃ মেহরাব আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমির ও দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাইনুল আলম ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান।

কর্মশালায় দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনসহ অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫